শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন
সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন

ঢাকা–বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলকা এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারী) ভোর রাতে উপজেলার নলকা এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই (ঢাকা মেট্রো–ট–১৬–৯৭৯৭) ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করায়।

এসময় ৬–৭ জন মুখোশধারী লোক এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে হেলপার ও চালক ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির সামনের কেবিন সর্ম্পূন্ন পুড়ে গেলেও মালামালের কোন ক্ষতি হয়নি। এই অগ্নিসংযোগের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাত হাজার মুরগীর বাচ্চাসহ কাভার্ডভ্যানে আগুন

 

সিরাজুল/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।