শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

ককটেল মজুদের সময় বিস্ফোরণে শিশু আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ককটেল মজুদের সময় বিস্ফোরণে শিশু আহত
ককটেল বিস্ফোরণের পর বাড়ীর একাংশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল মজুদের সময় বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে শিশু আহত হয়েছে। আহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নৌকার সমর্থক বলে জানা গেছে।

এতে তাঁর মেয়ে বৃষ্টি খাতুন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সটকে পড়ে।

এদিকে ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতার জন্য ককটেল মজুদের সময় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরও পড়ুন: আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

 

তারেক / আল/ দীপ্ত সংবাদ