রেলক্রসিংয়ের ওপর উল্টে গেল লরি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

কুমিল্লা–নোয়াখালী মহাসড়কে রেলক্রসিংয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী লরি উল্টে, ২টি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ২ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা–চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ–সহকারী প্রকৌশলী জানান, সকালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ে উপর দুটি সিএনজিকে চাপা দেয়। ফলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী রেললাইনটিতে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ৯টার পর উদ্ধার কাজ শেষ হলে, রেল চলাচল স্বাভাবিক হয়।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More