দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরগুলোতে স্থল আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় শরণার্থী শিবিরগুলোতে স্থল আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল
স্থাপনায় হামলা

 

ইসরায়েল মধ্য গাজায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলিতে স্থল আক্রমণ বাড়িয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হেরজি হালেভি জানান, হামাসের বিরুদ্ধে চলমান এ আগ্রাসন আরও কয়েক মাস ধরে চলবে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় গাজায় ১০০ স্থাপনায় হামলা চালিয়েছে তারা। টানা আড়াই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে, গাজায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

সম্প্রতি ফিলিস্তিনি শরণার্থী শিবির বুরেজ, নুসিরাত এবং মাগহাজি ক্যাম্পে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

 

আরও পড়ুন: অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত অন্তত ১০০ সাংবাদিক নিহত

 

আল/ দীপ্ত সংবাদ