দীপ্ত নিউজ
রাজনীতি

সারাদেশে চলছে বিএনপির হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাদেশে চলছে বিএনপির হরতাল
প্রতীকী ছবি

 

সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।

তবে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে জেলার সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। হরতালের সমর্থনে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদার পৃথক স্থানে ঝটিকা মিছিল করে তারা।

 

আরও পড়ুন: হরতালের ডাক বিএনপির

 

আল/ দীপ্ত সংবাদ