শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে হলিডে পার্টিতে গুলি, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মেক্সিকোতে হলিডে পার্টিতে গুলি, নিহত ১২
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে একটি হলিডে পার্টিতে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ১২ জন নিহত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।

           আরও পড়ুন: মেক্সিকোতে ট্রাক দুর্ঘটনায় ১০ অভিবাসী নিহত

সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে আক্রমণ করে। এতে পার্টিতে যোগ দেওয়া এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ