শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জের চর বাগাডাঙ্গা থেকে হেরোইনসহ এক মাদক সম্রাট ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব–৫ এর অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার হেড কোয়াটারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জাইরা মোরল গ্রামের শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম।

র‌্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব দীর্ঘদিন যাবৎ এই চক্রটিকে গ্রেপ্তারের জন্য তাদের অনুসর করতে থাকে। গত রাতে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে মূল হোতা ধুলু মিয়ার বাসার মাটির গর্তে প্লাষ্টিকের ড্রামে লুকিয়ে রাখে।

অধিনায়ক আরও জানান, মূল মাদক সম্রাটকে নদীর পাড় হতে আটক করা হয়। এ সময় মোট ১০ কেজি হেরোইন, ২ টি মোবাইল, ২ টি সিমকার্ড উদ্ধার করে হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ