শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
জাতীয়

চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

 

চালু হলো মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত, মেট্রোরেলের ১৬ স্টেশনের মধ্যে ১৪টি–ই চালু হলো।

১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজ বুধবার (১৩ ডিসেম্বর) স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হলো। এখন থেকে মতিঝিল রুটে চলাচলকারী সবগুলো ট্রেন এই দুটি স্টেশনে থামবে।

বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যাক্রমে খুলে দেয়া হবে। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ানবাজার।

বুধবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ট্রেনটি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেন, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছায়।

আগারগাঁও–মতিঝিল অংশের এই দুটি স্টেশন বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচলের জন্য খোলা থাকবে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন, সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে।

 

এসএ/দীপ্ত নিউজ