শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে ভারত
ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে মৈত্রী দিবস-২০২৩ উদযাপন

 

মহান স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন। তিনি বলেন, ভারত–বাংলাদেশ একসাথে এগিয়ে যেতে চায় অনেকদূর।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের একটি হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে মৈত্রী দিবস–২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মৈত্রী দিবস উদযাপনে বাংলাদেশের বিশিষ্ট শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে শাস্ত্রীয় ও লোকনৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।

 

 

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।