শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

টাকা জমাও, মন্দা আসছে: জেফ বেজোস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাকা জমাও, মন্দা আসছে: জেফ বেজোস
জেফ বেজোস। ছবি সংগৃহীত

আমাজন প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জেফ বেজোস সবাইকে অর্থনৈতিক মন্দা আসন্ন বলে হুঁশিয়ারি দিয়ে অপ্রয়োজনীয় পণ্য না কিনে টাকা জমানোর পরামর্শ দিয়েছেন। মূলত আমেরিকানদের তিনি এই পরামর্শ দিয়েছেন।

কয়েক মাসের মধ্যেই মন্দার অন্ধকার মুখ দেখতে হতে পারে আমেরিকাকে। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, আপনার টাকা হাতে রাখুন, দেখুন আগামী দিনে কী ঘটে! কেননা, তিনি মহাদেশজুড়ে একটি বড় আকারের মন্দার আশঙ্কা করছেন।

কিছুদিন আগে নিউইয়র্ক টাইমস প্রতিবেদন করেছিল, আমাজন প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করবে। কোম্পানির ইতিহাসে এর আগে এরকম কখনো হয়নি। তখনই সংশ্লিষ্ট সবাই এই ঘটনার সূত্রে খারাপ কিছু আঁচ করেছিল। পরে দেখা গেলো, তাদের অনুমানই সত্যি।

জেফ টানা কয়েক দিন ধরে মন্দার কথা বলে চলেছেন। সোজা কথায়, বিশ্বের অন্যতম ধনী কোটিপতি জেফ বেজোস লোকজনকে এখন অনর্থক টাকা খরচ করতে নিষেধ করছেন।

জেফ সম্প্রতি বলেছেন, একটু সংযত থাকুন। অটো ইন্ডাস্ট্রি একটু থমকে। অন্তত তিন বছর ধরে আমেরিকার এই অটোমোবাইল ক্ষেত্রে মন্দা চলছে। অথচ, এটাই মার্কিনি অর্থনীতির জোরের জায়গা। সেই ক্ষেত্রটা ব্যাহত হচ্ছে।

অনেকে আবার জেফের কথা অন্য অর্থও বের করছেন। তারা বলছেন, জেফ আসলে সেটাই কিনতে এখন নিষেধ করছেন, যা আমাজনে অর্ডার করা যায় না।

সূত্র: জিও নিউজ