শিরোনাম
নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

যশোরে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যশোরে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

 

যশোরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর উপশহর এক নম্বর রোড এ ব্লকের মজিদ সরদারের ছেলে আল আমিন (৪২)। চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা ইব্রাহিমপুর স্কুল পাড়া এলাকার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু(২৮), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মৃত আলাউদ্দিন বাবুলের ছেলে শুভ (২৫), একই এলাকার কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা(৩২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মৃত জাকের মালিথা পাশা মালিথার ছেলে আয়ুব আলী(৫৮)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ১ আগস্ট যশোর তেঘরী এলাকার জাহিদুল ইসলামের মোটরসাইকেলের চুরির ঘটনায় থানায় মামলা করলে তারই সূত্র ধরে যশোর এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রদেরকে সনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশের একটি টিম সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

অফিসার ইনচার্জ আরও জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ