শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দিবে আ.লীগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনে দলীয় প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। তবে মহাজোটের সঙ্গে সমঝোতা হলে জোটকে কিছু আসন কৌশলে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ।

আচরণবিধি নিয়ে ওবায়দুল কাদের জানান, বিশেষ করে দলের মনোনিত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীক ও মিত্রদের জন্য ৩৯টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More