শিরোনাম
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজশাহীতে ইকবাল মতিনের ৮ হাজার গ্রামোফোন রেকর্ডের সংগ্রহশালা ই-রিকশা নিবন্ধন শুরু, ক্লিয়ারেন্স দেবে বুয়েট বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে ট্রেনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ