দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপি’র ঝটিকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপি’র ঝটিকা মিছিল

 

বিএনপি‘র ডাকা পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিন আজ অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টার দিকে মেহেরপুর শহরের কাথুলি জেড কে ফিলিং স্টেশনের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়।

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁথুলি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলটি নেতৃত্ব দেয় পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্তঃ জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকাগামী পরিবহন ছেড়ে যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ