দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে পৌর মেয়রের সমর্থনে ছাত্র-তরুণের মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে পৌর মেয়রের সমর্থনে ছাত্র-তরুণের মিছিল অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ ও আগামী সংসদ নির্বাচনে আ.লীগের প্রার্থী হিসাবে মুন্সীগঞ্জ ৩ আসনে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থন জানিয়ে মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ছাত্র–তরুণ ও যুবসমাজের ব্যানারে সরকারি হরগঙ্গা কলেজ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে আল্লাহু চত্ত্বর প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জেলা আ.লীগ কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া হয়। বক্তব্যে নেতাকর্মীরা বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে আগুন–সন্ত্রাস বন্ধের আহ্বান জানান এবং আগামী নির্বাচনে মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ ৩ আসনে আ.লীগ প্রার্থী করার দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ সভাপতি নিভির আহমেদ সহ প্রমুখ।

 

এসএ/দীপ্ত নিউজ