দীপ্ত নিউজ
ক্রিকেট

বড় হার দিয়ে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ মিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড় হার দিয়ে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ মিশন

 

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৩০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে মিচেল মার্শের সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের জোড়া ফিফটিতে ৩২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। বড় ব্যবধানে হেরেও পয়েন্ট তালিকার অষ্টম স্থানেই রয়েছে টাইগাররা।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেন শান্ত। অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা।

জবাবে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ও তাসকিন।

শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তবে ৮ উইকেটের হারের পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকছে। আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ।

 

আল/ দীপ্ত সংবাদ