শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

জামালপুরে উপকারভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জামালপুরে উপকারভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

জামালপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মা ও শিশু, হতদরিদ্র কর্মসূচি ভাতা, ভিজিডি, টিসিবিসহ উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

শরিফপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউপি চেয়ারম্যান রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

সভায় বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আগামী দিনে ভাতা বৃদ্ধিসহ আরও বেশি সংখ্যক মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিরেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেনসহ আরও অনেকে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।