শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

অনুমোদন পেল চিকুনগুনিয়ার প্রথম টিকা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অনুমোদন পেল চিকুনগুনিয়ার প্রথম টিকা

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকা ‘ইক্সচিক’–এর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়।

ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত টোগা ভাইরাস গোত্রের সদস্য।  এই রোগের একমাত্র বাহক এডিস মশা। মশাবাহীত হওয়ায় এই ভাইরাসটিকে আরবোভাইরাসও বলা হয়।

ডেঙ্গুর মতো প্রাণঘাতী অবশ্য নয় চিকুনগুনিয়া। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান।

এফডিএর মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, শারীরিকভাবে দুর্বল ও বয়স্ক লোকজনদের বিভিন্ন শারীরিক উপসর্গের জন্য দায়ী চিকুনগুনিয়া। প্রতি বছরই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই রোগটিতে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, চিকুনগুনিয়ার প্রথম টিকা ‘ইক্সচিক’–এর অনুমোদন দেওয়া হলো। এটি চিকুনগুনিয়ার চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার।

আফ্রিকার দেশগুলোতে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়। সম্প্রতি ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং এশিয়ার মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও আমেরিকাতেও রোগটির উপস্থিতি বাড়ছে বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম শনাক্ত হয় ২০০৮ সালে। সূত্র : এএফপি

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ