দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

 

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান, মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের ত্রিমূখী সংঘর্ষে ঘটনাস্থলে মুরগী বহনকারী পিকআপের ড্রাইভার নায়েব আলী (৪৫) ও হেল্পার নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার বিজিবি ক্যাম্প সীমান্ত ক্যাফের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার নায়েব ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গুচ্ছো গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শে বিদ্যুৎতের খুটিকে ধাক্কা দেয়। এসময় পিছন থেকে আসা অপর একটি ট্রাকের চাকা পামচার হয়ে কাভার্ড ভ্যানটিকে আঘাত করে। এর পিছনে থাকা মুরগী বোঝাই পিকআপ ট্রাকটির পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ড্রাইভার ও হেল্পার নিহত হন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, আমরা মরদেহ, ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারের সন্ধান চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ