শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

চলছে আয়কর রিটার্ন জমা কিন্তু কম করদাতাদের উপস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চলছে আয়কর রিটার্ন জমা কিন্তু কম করদাতাদের উপস্থিতি

 

চলছে আয়কর রিটার্ন জমা। তবে করদাতাদের উপস্থিতি তুলনামূলক কম। সহজে রিটার্ন জমা দিতে পারলেও অনেকের রয়েছে ভোগান্তির অভিযোগ।

বিগত বছরের মত আয়কর মেলা না হলেও এ বছর মেলার আদলেই করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলবে নভেম্বর জুড়েই।

রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল ও সার্কেল কার্যালয়ে রিটার্ন জমা ও সেবাবুথে এখনো তেমন ভিড় নেই। নির্বিঘ্নেই রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। তবে রিটার্ন জমা দেওয়া নিয়ে কারো কারো রয়েছে কিছু অভিযোগ।

নতুন আয়কর আইন অনুযায়ী এবারের রিটার্ন জমা বেশ সহজ হয়েছে উল্লেখ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়ার পরামর্শ দিয়েছেন কর কর্মকর্তারা। নইলে গুনতে হবে জরিমানা।

বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীর সংখ্যা ৯৩ লাখের বেশি।

দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে চলছে আয়কর রিটার্ন সেবা।

 

এসএ/দীপ্ত নিউজ