শিরোনাম
দীপ্ত নিউজ
প্রবাস

কাতারের দোহায় অগ্নিকান্ডে ফেনীর ২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাতারের দোহায় অগ্নিকান্ডে ফেনীর ২ জন নিহত

 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় প্রাণ গেছে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর।

স্থানীয় সময় রবিবার (০৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন– ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশীদের সাথে যোগাযোগ করে লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন কাতারের দোহায় গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া মোহাম্মদ মাহফুজুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর খবরের পর থেকে পরিবারে শোকের মাতম চলছে।

 

আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।