শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাইয়ের মৃত্যু

 

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন দু‘জন। সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাসপাড়া গ্রামের মৃত হাফেজ আকনের ছেলে রুহুল ও রেজাউলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় দুপুর সাড়ে তিনটার দিকে দুই ভাই ছুরি, রামদা এবং লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় মারধর থামাতে গিয়ে তাদের ভাগ্নে রবেল সহ তারা দুই ভাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুহুলকে মৃত ঘোষনা করেন। বাকি দুইজনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইন জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।