দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুর পোল্ট্রি ফিড মিলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুর পোল্ট্রি ফিড মিলে আগুন

 

গাজীপুরে কোয়ালিটি ফিড মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেলা সাড়ে ১২ টার সময় আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাাতে কাজ করে।

তিনি আরও জানান, প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো কোন হতাহত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষ‌তির প‌রিমান জানা যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ