মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর পোল্ট্রি ফিড মিলে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

গাজীপুরে কোয়ালিটি ফিড মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে প্রায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেলা সাড়ে ১২ টার সময় আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাাতে কাজ করে।

তিনি আরও জানান, প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো কোন হতাহত, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষ‌তির প‌রিমান জানা যায়নি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More