শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

পাবনা উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনা উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

 

পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের চাচাতো ভাই এস এম রেজাউল হাকিম রেঙ্গুন (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের ধারণা পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা পৌরসভার গোবিন্দা এলাকার কালেক্টর স্কুল এন্ড কলেজের পেছনে অফিসার্স কলোনির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজাউল পৌরসভার কৃষ্ণপুর এলাকার চেয়ারম্যানের গলি মৃত আব্দুল হাকিমের ছেলে।

মোশাররফ হোসেন বলেন, রাত ১টার দিকে অফিসার্স কলোনির পুকুরপাড়ে মাছ ধরতে গিয়েছিল সে। ভোরে পুকুরপাড়ের বাসিন্দারা মরদেহ টের পেয়ে পরিবারকে খবর দেয়। এরপর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।

তিনি আরও বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য আমরা ধারণা করছি পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।