শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

সাগর থেকে এখনো তীরে ফিরেনি জেলেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাগর থেকে এখনো তীরে ফিরেনি জেলেরা

 

পটুয়াখালীতে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সাগরে যাওয়া জেলেরা এখনো ফিরেনি ঘাটে। তাই জেলে শূন্য মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর।

তবে জেলার বিভিন্ন নদীতে মাছ শিকারে যাওয়া জেলেরা ফিরেছেন তীরে। বেশির ভাগ জেলেই ফিরেছে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। এতে হাসি ফুটেছে জেলেসহ মৎস্য সংশ্লিষ্টদের মুখে।

এভাবে জেলেদের জালে মাছ ধরা পড়লে পিছনের ধারদেনা কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন জেলেরা।

শনিবার (৪ নভেম্বর) অথবা রবিবার (৫ নভেম্বর) গভীর সাগরে অবস্থান জেলেরা তীরে ফিরতে পারেন বলে জানিয়েছে মৎস্য ব্যবসায়ীরা।

ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।