তেজগাঁওয়ে পূজামন্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের একটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এম পি ।

শনিবার ( অক্টোবর) বিজিপ্রেস খেলার মাঠে, তেজগাঁও শিল্পাঞ্চলের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লা সফি।

এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রেজাউল হক রেজা, ২৪ নং ওয়ার্ড আ.লীসাধারণ সম্পাদক এ বি এম জাহাঙ্গীর আলমসহ সকল অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল খেলার মাঠে আয়োজিত দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More