জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ (রবিবার, ২২ অক্টোবর) বিকেল ৪টায়।

অধিবেশন সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের () এ প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন কয়দিন চলবে তা অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে উত্থাপন ও পাসের জন্য প্রায় দুই ডজন বিল অপেক্ষমান রয়েছে।

 

সএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More