তেজগাঁওয়ে পূজামন্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর সফিউল্লা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের একটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লা সফি।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চলের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

এর আগে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হল খেলার মাঠে আয়োজিত দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন।

 

এসএ/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More