শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ক্রিকেট

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

 

ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের জোড়া সেঞ্চুরিতে, পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া।

অজিদের জয় ৬২ রানে। ৩৬৮ রানের পাহাড়সম লক্ষ্যে, ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

শুরু থেকেই আগ্রাসি ছিলো দুই ওপেনার ওয়ার্নার ও মার্শ। তবে দলীয় ২৩ রানে শাহীন শাহ আফ্রিদির বলে ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেন উসামা মীর। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়।

চার ছয়ের বন্যায় ২১তম সেঞ্চুরির দিনে তার উইলো থামে ১৬৩ রানে। আর সতীর্থ মার্শের ১২১ রানে ভর কোরে, ৯ উইকেটে ৩৬৭ রানের বড় পুঁজি পায় অজিরা।

জবাবে শুরুটা দারুন করে পাকিস্তানি দুই ওপেনার। ১৩৪ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। ৬৪ রানে আবদুল্লাহ ফেরার পর, ৭০ রান কোরে ফেরেন ইমামুল। একপাশে রিজওয়ান হাল ধরলেও, ৪৬ রানে থামে তার ইনিংস।

শেষ পর্যন্ত ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান।

 

এসএ/দীপ্ত নিউজ