শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলের রিক্রুট ব‌্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলের রিক্রুট ব‌্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপু‌রের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলে রিক্রট ব্যাচ ২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকা‌লে অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলের মেজর হাসিন প্যারেড স্কয়ারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা‌দেশ সেনাবা‌হিনীর এরিয়া কমান্ডার লজিস্টিকস মেজর জেনারেল মোঃ মঈন খান । নান্দ‌নিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের সদস্য হিসেবে যুক্ত হলো নবীন এ সৈ‌নি‌কেরা । দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল এবং আকাশ সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ায় গৌরব অর্জন করল।

অনুষ্ঠানের প্রধান অতিথি সার্বিকভাবে সেরা রিজুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোঃ আবু রায়হান, সার্বিকভাবে ২য় সেরা রিক্রট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোঃ হাসান এবং সার্বিকভাবে ৩য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোঃ জুয়েলাকে পুরস্কৃত করেন।

এছাড়াও নবীন সৈনিক মোঃ আবু রায়হান সামরিক বিষয়ে, নবীন সৈনিক মোঃ হাসান শারীরিক প্রশিক্ষনে, নবীন সৈনিক মোঃ মেহেদী হাসান ছিলে এবং নবীন সৈনিক জোনাক আহমেদ ফায়ারিং এ শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারপ্রাপ্ত হন। অনুষ্ঠানে জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. জাহাঙ্গীর আলম/শায়লা/দীপ্ত নিউজ