দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

পিসি কলেজ থেকে আবারও চালু হবে রেললাইন : শেখ তন্ময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পিসি কলেজ থেকে আবারও চালু হবে রেললাইন : শেখ তন্ময়

বাগেরহাট ২ সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, খুলনা–মংলা রেললাইন চালু হলেই বাগেরহাট পিসি কলেজ থেকে রেললাইন চালু করার দাবী জানিয়েছি আমি। এ বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। জরুরী ভিত্তিতে আমাদের বাগেরহাট পৌরসভার দুইটি রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়া বাকি যে রাস্তাগুলো রয়েছে, আমাকে একটু সময় দিন আশা করছি খুব দ্রুতই এই কাজগুলো সম্পন্ন করা হবে।

রবিবার (১৫ অক্টোবর) রাতে জেলা পরিষদ অডিটরিয়ামে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার সকল দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ধারা অভ্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই তাকে পুনরায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে।

বাগেরহাট বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তন্ময় বলেন, বাগেরহাটে বিএনপির নেতাকর্মী যারা আছে তারা খুলনা ও ঢাকা থেকে রাজনীতি করে। ইনআশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে তারা কখনোই বাগেরহাটের রাজপথে রাজনীতি করতে পারবে না।

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৬৩টি দূর্গাপূজা মন্দির কমিটির নের্তৃবৃন্দের হাতে শুভেচ্ছে উপহার প্রদান করেন শেখ তন্ময় এবং কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে ১৯ হাজার ও শেখ তন্ময়ের পক্ষ থেকে আরও ১০ হাজারসহ সর্বমোট ২৯ হাজার টাকার অনুদান চেক ও টিসার্ট প্রদান করেন তিনি।

সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিলন কুমার ব্যানার্জী।

এসএ/দীপ্ত নিউজ