শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উপকারভোগীদের নিয়ে এমপি হেলালের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উপকারভোগীদের নিয়ে এমপি হেলালের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরের বড়গাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দেউলা–মানিকহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মত বিনিময় করেন নওগাঁ–৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সহ–সভাপতি আব্দুল বারেক মোল্লা, ফরিদা বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও বড়গাছা ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইউনিয়নের মোট পাচঁ হাজার ৩৪ জন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই–বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি।

অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় ছয় হাজার উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় আট হাজার লোকজন সভায় অংশগ্রহণ করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন–যাপনের কথা এবং আগামীতে আরো কি কি করলে তারা আরো ভাল থাকতে পারবেন এবং অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।

আব্দুর রউফ রিপন/শায়লা/দীপ্ত নিউজ