শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, সংসদ বিলুপ্ত ও ১দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (৯ অক্টোবর) এ উপলক্ষে দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের ভাসানী হলের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে পুলিশ বাঁধা দিলে বেপারীপাড়া এলাকায় এসে সমবেত হয় নেতাকর্মীরা।

পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোড় এলাকায় বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধায় সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করে নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহাবুব আনাম স্বপন। আরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

 

সুমন খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More