শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লঙ্কানদের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ওয়ানডে বিশ্বকাপের ৩য় দিনে একদিকে চলছে বাংলাদেশআফগানিস্তানের লড়াই অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শনিবার (৭ অক্টোবর) ভারতের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

ক্রিকেটের মহা আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতে সামনে এগিয়ে যাওয়ায় লক্ষ্য দুই দলেরই। ইনজুরিতে আক্রান্ত হয়ে শেষ মুহূর্তের দল ঘোষণায় পেসার অ্যানরিখ নরকিয়া ও সিসান্ডা মাগালা ছাড়াই বিশ্বকাপ আসরে পা রাখে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা, পেসার দুশমান্থা চামেরা ও লাহিরু মাদুশঙ্কাকে ছাড়াই বিশ্বকাপ মঞ্চে এসেছে শ্রীলঙ্কা।

 

শ্রীলঙ্কা একাদশ:

কুশল পেরেরা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More