শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

এখন জয় বাংলা আর শেখ হাসিনার শাসনের ওপর দেশ চলে: রিজভী

আদীব জামাল
আদীব জামাল
এখন জয় বাংলা আর শেখ হাসিনার শাসনের ওপর দেশ চলে: রিজভী

এখন জয় বাংলা আর শেখ হাসিনার শাসনের ওপর দেশ চলে। দেশে এখন আইনের শাসন নেই। শেখ হাসিনা মিথ্যা প্রতিবন্ধী ও বুদ্ধি প্রতিবন্ধী, আর ওবায়দুল কাদের আন্তর্জাতিক গোপালভার বলে মন্তব্য করেছেন, বিএনপি‘র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা মাঠে বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ‘র ৭ম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভায় এ মন্তব্য করেন।

এসময় আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, দেশ এখন প্রচলিত আইনে চলে না ,এ দেশ চলে জয় বাংলার শাসনের উপর ও শেখ হাসিনার আইনে। এজন্যই আইনমন্ত্রী ও প্রধানন্ত্রী দুই জন দুই কথা বলেন। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে আইনমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য আবেদন দিতে বলেন আর প্রধানমন্ত্রী বলেন হবে না। খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে অশুভ পরিকল্পনা করছে সরকার।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুসহ আরও অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে দুপুরে পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হন সভাস্থলে। এসময় জেলা ও মহানগরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ