দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নলছিটিতে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নলছিটিতে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
দোকানিকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সঠিক রাখতে ঝালকাঠির নলছিটি উপজেলা শহরে বাজার মনিটরিং করতে প্রশাসন মাঠে নেমেছে। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ওই প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী পাওয়ায় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) সমাপ্তি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বাহী মেজিস্ট্রেট বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বাইরে কোন ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্য কেনা–বেচা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।