শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে বাংলাদেশি গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষু বেশধারী সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সময় শনিবার দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। দলটি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে।

গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More