শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ৩ নভেম্বর ২০২৬ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ মঙ্গলবার মঙ্গলবার (৩ নভেম্বর) নামাজ পড়ার সময়সূচি টেলিভিশনে আজকের খেলা (৩ নভেম্বর ২০২৬)
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

গাজা চাষ ও মজুত রাখার অভিযোগে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজা চাষ ও মজুত রাখার অভিযোগে আটক ২

সাতক্ষীরায় বাড়ির উঠানে গাজা গাছ চাষ ও সেবনের জন্য মজুদ রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত যথাক্রমে দুই ব্যাক্তিকে ১৫ দিন ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন, কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের আনছার ঢালীর ছেলে নুর মোহাম্মদ (২৫) ও কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের উপপরিদর্শক বিজয় কুমার সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে সকাল ১১টার দিকে চৌধুরাটী গ্রামের নূরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উঠানে ১২ ফুট উচ্চতা বিশিষ্ঠ তিন কেজি ওজনের একটি গাজা গাজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক রাসেল কবীর বাদি হয়ে নূরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

বিজয় কুমার সাহা আরও জানান, কৃষ্ণনগর গ্রামের রফিকুল নিজে সেবন করার জন্য ৫০ গ্রাম গাজা নিজ বাড়িতে মজুত রাখেন এমন সংবাদের ভিওিতে দুপুর ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গাজাসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুলের নাম উল্লেখ করে মামলা করলে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

কারাদন্ড শেষে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক।

এসএ/দীপ্ত নিউজ