শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পাবনায় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনায় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রথমে ইজিবাইককে রিজার্ভ ভাড়া করে নিয়ে যেত চক্রটি। পরবর্তীতে বাসা বাড়িতে খাওয়ার কথা বলে চালককে ভেতরে নিয়ে যেতে। এরপর চক্রের আরেক সদস্য ইজিবাইকটি চুরি করে নিয়ে যেতেন। এমন আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাঁথিয়ার উপজেলার ধোপাদহ গ্রামের কাশেম আলীর ছেলে মোঃ মঞ্জিল হোসেন জনি (২৬), একই উপজেলার করমজা ঋষিপাড়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে রিপন হোসেন (৩৭), ধোপাদহ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম ওরফে ডুবার সাইদুল (২২), আতাইকুলার পিরপুর গ্রামের মৃত জাবেদ আলী প্রামানিকের ছেলে মো. রেজাউল প্রাং (৩৫) এবং জামালপুর সদর উপজেলার রশিদ পুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩০)।

পুলিশ সুপার জানান, গত ৮ সেপ্টেম্বর পাবনা সদরের জালালপুর বাজার হতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আকমল হোসেনের ইজিবাইক ভাড়া করে সুজানগরের দইপাড়ার বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে যায়। তারা দুপুর ২টার দিকে আকমলকে বাড়িতে খা্ওয়ার কথা বলে বাড়ির ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির অপর সহযোগীরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের হলে মাঠে নামে পুলিশ। পরবর্তীতে ডিবি পুলিশের একটি দল ঢাকার আশুলিয়ার পাবনারটেকের ভাদাইল ও গাজীচরসহ বিভিন্ন জায়গায় দুইদিন ব্যাপী অভিযান চালিয়ে চক্রের মুল হোতা মোঃ মঞ্জিল হোসেন জনিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চক্রের মুলহোতা জনি ও তার সহযোগীদের সহযোগিতায় পাবনা জেলার বিভিন্ন থানা এলাকাসহ বিভিন্ন জেলা হতে ইজিবাইক, অটোররিক্সা চুরি করে কাজিরহাট ফেরিঘাট পার হয়ে ঢাকার আশুলিয়ার পাবনারটেক, ভাদাইল, গাজীচর এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে তার অপর সহযোগী মাসুদ রানা (মেকার) এর মাধ্যমে ইজিবাইক গুলোর আকার, কালার পরিবর্তন করে বিভিন্ন গ্যারেজ মালিকদের কাছে ভুয়া তথ্যের মাধ্যমে ৭০–৮০ হাজার টাকায় বিক্রি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলার চুরি ছিনতাই সহ অন্যান্য মামলা রয়েছে।

শামসুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ