শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ লোকজনের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূএে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়া গংদের সাথে সুফিয়ার বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে বাড়ির আঙিনায় গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়াকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ