শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আগ্নেয়াস্ত্রসহ ৩ মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগ্নেয়াস্ত্রসহ ৩ মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে

 

আগ্নেয়াস্ত্রসহ তিন মামলায় অভিযুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন।

মাদকসেবী থাকাকালে আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত ৩টি বিষয়ে তাকে অভিযুক্ত করেন প্রসিকিউটররা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়্যার ফেডারেল আদালতে হান্টারের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

এতে বলা হয়, তিনি ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা তথ্য দেন। সেসময় হান্টার বাধ্যতামূলক ফর্মে প্রত্যয়ন করেন যে তিনি কোনো উদ্দীপক, মাদকদ্রব্য ও অন্য কোনো পদার্থের বেআইনি ব্যবহারকারী কিংবা আসক্ত নন।

এসব অভিযোগের দুটিতে সর্বোচ্চ ১০ বছর এবং আরেকটিতে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে ওঠা কর ফাঁকির অভিযোগেরও তদন্ত চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ