শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাইবার নিরাপত্তা বিল নিয়ে ফখরুল এর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাইবার নিরাপত্তা বিল নিয়ে ফখরুল এর নিন্দা

কেবল নাম পরিবর্তন করে জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা বিল পাস করা হয়েছে। জাতীয় সংসদে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিল পাস দেশের একটি নিকৃষ্ট কালো আইন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গভীর উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, পূর্বের ডিজিটাল অ্যাক্টের চেয়েও সাইবার আইনে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও তল্লাশি এই আইনকে বিরুদ্ধমত দমনে এক বিপজ্জনক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে বিতর্কিত ধারাগুলো সাইবার নিরাপত্তা বিলে প্রায় সব একইভাবে রাখা হয়েছে। এটি নতুন বোতলে পুরাতন মদ রাখার মতো। এই বিলটি পাসের সঙ্গে সঙ্গে মানুষের মনে গভীর উদ্বেগ রয়েই গেলো।

তিনি বলেন, এই আইন বিরোধী দল ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ব্যক্তিদের বিরুদ্ধে বিকৃত ব্যবহার হতে পারে। যেকোনো মুক্তচিন্তা ও সত্য প্রকাশের জন্য প্রতিটি নাগরিককে অন্তত ২৫ লাখ টাকা মজুত এবং গ্রেফতার, হয়রানি ও কারাদণ্ডের ঝুঁকি নিতে হবে।

গণমাধ্যম জুলুমের শিকার হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সত্য প্রকাশের দায়ে প্রতিমুহূর্তে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে কেবল নিষেধাজ্ঞার খড়গের নিচেই থাকতে হবে না পাশাপাশি সাধারণ মানুষও নানাভাবে হয়রানি ও জুলুমের শিকার হবে। গণতন্ত্র আরও বেশি সংকুচিত করার জন্যই এই আইন পাস করা হয়েছে। ম্যান্ডেটবিহীন আওয়ামী সরকার গোটা জাতিকে বোবা বানানোর জন্যই একের পর এক গণবিরোধী কালো আইন প্রণয়ন করছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ