শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটিতে বিদ্যানন্দের পাঁচ টাকার হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটিতে বিদ্যানন্দের পাঁচ টাকার হাট

রাঙামাটিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার হাট পরিচালনার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির রাজবাড়ি সাবারাঙে এই হাটের আয়োজন করা হয়।

হাটে উপস্থিত সাড়ে তিনশত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। হতদরিদ্র লোকজন প্রতীকি অর্থের মাধ্যমে ২২ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি থেকে ১০টাকার পণ্য ক্রয়ের সুযোগ পান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, তেল, ডিম, চিনি, লবণ, নুডলস, আটা, মাছ, মুরগীসহ নানান দ্রব্যাদি ছিল। বিদ্যানন্দের হাট থেকে এসব পণ্য ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ। তারা প্রতিমাসে এই ধরনের হাট আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, সম্প্রতি বন্যায় রাঙামাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি নিরুপণে ক্ষতিগ্রস্ত ও নিম্নবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয়া হচ্ছে। দশ টাকার বিনিময়ে এই হাট থেকে প্রতিজন প্রায় সাতশ টাকার পণ্য পাবে।

 

এসএ/দীপ্ত নিউজ