শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন মেসি

 

১১৮ কোটি টাকার বেশি ব্যয়ে, যুক্তরাষ্ট্রে নতুন বাড়ি কিনেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

ইন্টার মিয়ামির ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামের কাছে অবস্থিত ফোর্ট লডারডেলে, মেসির নতুন বাড়ির মূল্য দশ দশমিক আট মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১৮ কোটি টাকা।

১৯৮৮ সালে নির্মিত বাড়িটির নকশা করেছিলেন বিখ্যাত ডিজাইনার লোরি মরিস।

দশ হাজার ৫০ বর্গফুট আয়তনের বাড়িতে রয়েছে দশটি শোবার ঘর, ৮টি বাথরুম, একটি সুইমিংপুল, প্রশস্ত রান্নাঘর, তিনটি গাড়ি রাখার গ্যারেজ এবং দুইটি পুকুর।

বাড়ির চারপাশে রয়েছে লেক, যেখানে রয়েছে ১৭০ ফুট ওয়াটারফ্রন্ট। বাড়ির ভেতরে আছে একটি জিম ও স্পা, এন্টারটেইনিং লাউঞ্জ ও হোম অফিস।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।