শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ঘণ্টায় ৩০ কি.মি গতির ট্রেন বানিয়েছে সাউথ আফ্রিকার একদল শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘণ্টায় ৩০ কি.মি গতির ট্রেন বানিয়েছে সাউথ আফ্রিকার একদল শিক্ষার্থী

সৌরচালিত একটি ট্রেন বানিয়েছে সাউথ আফ্রিকার একদল শিক্ষার্থী। ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে এটি মোট ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ছোট এই ট্রেন সৌরচালিত। ছাদে বসানো চারটি সৌর প্যানেল। আর ল্যাপটপের সাহায্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে দূর থেকে।

২০২০ সালে এই ট্রেন বানানোর কাজ শুরু করেছিল সাউথ আফ্রিকার সোশাঙ্গুভে টেকনিক্যাল হাইস্কুলের ১৯ ছাত্রের একটি দল। ছাত্ররা বলেন,” আমাদের দেশে পরিবহনের প্রধান মাধ্যম ট্রেন। কিন্তু বিদ্যুতের লোডশেডিং এবং তার চুরি, চলাচলে অন্যতম সমস্যা। তাই আমাদের সৌরচালিত ট্রেন বানানোর সিদ্ধান্ত। কখনো অপ্রতিরোধ্য বাধার মুখে পড়েছি কিন্তু তা অতিক্রম করতে সক্ষম হয়েছি। স্কুলে পড়ার পাশাপাশি এ প্রকল্পে কাজ করা, অনেক কঠিন ছিল। আমাদের অতিরিক্ত সময়ে বহুমুখী কাজ করতে হয়েছে।”

পরিশ্রম আর মেধা খাটিয়ে শিক্ষার্থীদের এই অর্জনে খুশি স্কুলের শিক্ষকরা। তারা জানান “আমাদের শহরে অ্যালকোহলের অপব্যবহার আর অন্যান্য অপরাধ খুব বেশি। এই প্রকল্পটি ছাত্রদের ব্যস্ত রাখে। কাজই তাদের মনোযোগকে ভুল কিছু করা থেকে সরিয়ে রাখে।”

পর্যাপ্ত সুযোগ আর যথাযথ সমর্থন পেলে শিক্ষার্থীরা যেকোন কিছু করতে পারবে বলে মনে করেন এই শিক্ষক।