দীপ্ত নিউজ
বাংলাদেশ

দা‌য়িত্ব গ্রহন ক‌রে‌ছেন মেয়র জা‌য়েদা খাতুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দা‌য়িত্ব গ্রহন ক‌রে‌ছেন মেয়র জা‌য়েদা খাতুন

 

সক‌লের সহায়তায় নাগ‌রিক সেবা নি‌শ্চিত কর‌তে চান নগর মাতা জা‌য়েদা খাতুন। দা‌য়িত্ব গ্রহন অনুষ্ঠা‌নে এ আশ্বাস দেন তিনি।

সোমবার (১১ সেপ্টেম্বর) শহ‌রের বঙ্গতাজ অ‌ডিট‌রিয়া‌মে অনারম্ব অনুষ্ঠা‌নের মাধ‌্যমে সি‌টি কর‌পো‌রেশ‌নের নির্বাহী কর্মকর্তার কাছ থে‌কে দুপু‌রে দা‌য়িত্ব গ্রহন ক‌রেন গাজীপুর সি‌টির প্রথম নারী মেয়র।

দা‌য়িত্ব গ্রহন অনুষ্ঠা‌নে বিপুল‌ ভোটের ব‌্যবধা‌নে মেয়র নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতায় জা‌নি‌য়ে, সুন্দর নগর গ‌ড়ে তুল‌তে সক‌লের সহায়তা চান জা‌য়েদা খাতুন।

এদি‌কে সা‌বেক মেয়র ও জা‌য়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম ব‌লে‌ছেন, আদ‌র্শের জায়গায় থে‌কে নগরবাসী জা‌য়েদা খাতুন‌কে ভোট দি‌য়ে বিজয়ী ক‌রে‌ছেন। তাই যে কোন নাগরিক সেবা ২৪ ঘন্টার ম‌ধ্যে প্রদান করার আশ্বাস দেন তিনি।

এছাড়া গাজীপুর সি‌টি কর‌পো‌রেশনকে এক‌টি প‌রিক‌ল্পিত নগর গ‌ড়ে তুল‌তে মা‌কে সহায়তা করার আশ্বাসও দেন সা‌বেক এ মেয়র।

নগরবাসীর প্রত‌্যাশা ছে‌লের ম‌তো মা‌ও নগর উন্ন‌য়নে কাজ করবেন।

 

এসএ/দীপ্ত নিউজ