শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

ওটিটিতে এলো পরীমনির ‘পাফ ড্যাডি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ওটিটিতে এলো পরীমনির ‘পাফ ড্যাডি’

ঢাকাই সিনেমার আলোচিতা নায়িকা পরীমনি। সাম্প্রতিক পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘পাফ ড্যাডি’। এতে পরীমনিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন!

অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নন, ‘পাফ ড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও!

সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে?

সহীদ উন নবী’র পরিচালনায় তারকা বহুল এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ ২০ টাকা দিয়ে সাবক্রাইব করে দর্শকদের উপভোগ করতে হবে।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই। সব কিছু কাটিয়ে আমরা একটি ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি।

এখানে প্রত্যেক শিল্পী–কলাকুশলী অনেক সাপোর্ট করেছেন। এর ফলে আমরা ‘পাফ ড্যাডি’ মুক্তি দিতে পেরেছি। আমাদের বিশ্বাস— কনটেন্টটি দর্শকরা উপভোগ করবেন।

শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।