অশ্লীল ভিডিও ধারণ, নারী ইউপি সদস্যসহ আটক ৪

Avatar photoAdib Jamal

ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে এনে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া চক্রের নারী ইউপি সদস্যসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর ও কালীগঞ্জ উপজেলাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন– সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুর নেহার, কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মণ্ডলের ছেলে আজিম মণ্ডল, করাতিপাড়া গ্রামের স্ত্রী জাহানারা বেগম, কালীগঞ্জের রাকরা গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার শিলা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জের নারী–পুরুষের একটি চক্র বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বাসাতে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ধারণ করে রাখে। পরে তাদেরকে ব্লাকমেইলিং করে অর্থ আদায় করে আসছিল তারা।

তিনি আরো জানান, এ চক্রের হাতে গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন অর রশিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহা ও তার সদস্যরা এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। তার কাছে পরবর্তীতে আরও টাকা দাবি করলে তিনি পরে জেলা পুলিশ সুপার আজিম–উল আহসানের কাছে লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ–পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।


শাহরিয়ার আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More