রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ভাই-বোনের লাশ উদ্ধার

Avatar photoAdib Jamal

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর একটি ডোবা থেকে সামির ৯) ও তিশা () নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দর আমিন এলাকায় শীতলক্ষ্যা নদীর পাশে একটি ডোবায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তারা ওই এলাকার অটোরিক্সা চালক কামাল হোসেনের সন্তান ও হাসান হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌথানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গতকাল বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ থাকে তারা। ধারণা করা হচ্ছে নদীর তীরে ওয়াকওয়ে নির্মানের জন্য কাটা মাটির ডোবার পাশে খেলা করতে নেমে জমে থাকা পানিতে পড়ে সাঁতার না জানায় তাদের মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশ।

 

গৌতম সাহা/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More